গতকাল সময়ের কারনে স্যারের প্রজেক্টটি পোষ্টটি করতে পারিনি…আজ করলাম….:D


গতকাল সময়ের কারনে স্যারের প্রজেক্টটি পোষ্টটি করতে পারিনি…আজ করলাম….:D


বেশ কয়েকদিন আগে, কলেজের ইন্টার্নি করার জন্য একটা প্রতিষ্ঠানে কাজ নিয়েছিলাম…বেশ কিছু কাজও করেছি…আমার কাজ ছিল সকাল ৯ টা থেকে বিকেল ৫ পর্যন্ত, অনেক সময় এই সময়ের মধ্যেই অনেক অফিসের কাজ বাদে অনেক কাজ করেছিলাম..শেষে এসে দুইটা প্রজেক্ট তৈরী করেছিলাম কলেজের ফাইনালে এক্সামে দেখানোর জন্য….তো স্যার কে যখন প্রজেক্টা দেখালাম..স্যার মারাত্বক সুন্দর বলে চালিয়ে নিল…. পরে কি হল সেটা বললে আশ্চর্য হবেন-ই…… আমার এই প্রজেক্টের মত আরেকটা প্রজেক্ট দিল আমাদের করতে …… ক্লাশ টেষ্ট করতে…বুজতে পারলাম স্যার আমার গ্রাফিকটা নকল করছে…… তো কি করা…নিজে নিজে হাসলাম…কিছুক্ষন..মনে হল ……না…বড় হয়েছি…. কিছু করে তাহলে খেতে পারব……..
হা হা হা হা
কিছুদিন পর স্যারের প্রজেক্টও দিব নে…কেমন করতে দিয়েছিল…আমাদের…:D





কাজের চাপ, সামনে আবার এক্সাম ফাইলাম.. খুব টেনশনে তো আছিই…তার উপর আবার দেশের যাবার চিন্তা…..জুলাইতে আমার বন্ধুর (খালাতো ভাই) বিয়ে… তো আমরা বন্ধুরা কয়েকজনে মিলে চিন্তা করছি যে বিয়ের কার্ডটা আমরাই বানাবো… কিভাবে কিভাবে সেটা জানিনা… তারপর আর কি.. একবার না ..দুইবার না তিনবার না চারবার না অনেকবার করতে বসে উঠে যাই … হয় না.. অথবা অন্য কাজে ব্যস্ত হয়ে যাই..গতকাল একদম পুরাপুরি বসে বানিয়ে ফেল্লাম… কার্ড…..ভাইয়ের তো পছন্দ হইছে…কিন্তু আমার মাঝে খটকা লাগছে বানাতে পেরেছি তো ঠিক মত…….
যাক আল্লাহ ভরসা…. শুভ কাজে এত চিন্তা করতে নেই


বেশ কয়েকদিন আগে ডেবিয়ান্টআর্ট নামে একটি ওয়েব সাইট পাই, যেখানে গ্রাফিক্স ডিজাইনের সব গ্রাফিক্স দেয়া থাকে… ইদানিং ভিবিন্ন জায়গায় গিয়ে দেখি একি কাহিনী গ্রাফিক্স আর গ্রাফিক্স…. মনকে আর সায় দিতে পারলাম না..গতকাল মাথার উপর একবোঝা কাজ থাকা সত্বেও গ্রাফিক্সের কাজ করতে লাগলাম… গ্রাফিক্সের ভুত চাপছিল… হঠাৎ হঠাৎ মাঝে মাঝে কিছু ভুত চাপলে কাজের কাজ না করে অন্য কাজে ঢুবে থাকি…তেমনি গতকাল হয়েছে… deviantart.com এ নিজের গ্রাফিক্স আপলোড দেয়ার জন্য বানালাম দুইটা ডিজাইন.. তার উপর একটা করেছিলাম বাংলাদেশের শহিদ মিনারের উপর……. প্রথম কাজ …. গ্রাফিক্স আসলেই খুব করা জিনিস………….যেটা বুঝলাম গ্রাফিক্স করতে গিয়া আসলে একটা জিনিসের উপর ভিত্তি করে যদি কাজ করতে যাই…তাহলে অন্য আরেকটা এসে পড়ে..এই একই ব্যপারটা থাকে এনিমেশনের ক্ষেত্রেও একটা করতে গেলে আরেকটা বের হয়ে যায়….



নগ্নতা মানেই কি আর্ট নাকি আর্ট মানেই নগ্নতা!!
এটা কেন? আমাদের দেশের কথা জানি না.. দেশে আমার পড়াশুনা করার সৌভাগ্যও হয়নি.. কিন্তু
বিদেশে গ্রাফিক্স বা আর্ট নিয়ে পড়াশুনা করলে, একটা সাবজেক্ট থাকে “নুড”..
অশ্লিলতা যেখানে ৯০%, সেখানে আবার নান্দনিকতা কিসের? এবং একেকটি কাজের জন্য আবার একেকজন
বিশেষভাবে পুরষ্কৃতও হচ্ছে.. আর নুডে আসলে আরেকটি কথা উল্লেখ না করলেই না..
নুড ফটোগ্রাফি.. জানা মনে নুডের ইতিহাস আর সাধারন ফটোগ্রাফির জন্ম এই সময়ে..
একেকজন নুড আলোকচিত্ররা বিশেষ ভাবে স্মরনীয়ও হয়ে আছে.. কিন্তু আমার প্রশ্ন এখানেই.. এটা কেন!
মানুষের বিশেষ অঙ্গ প্রকাশে কি এমন নান্দনিকতা আছে!! যেটা কিনা আমি আপনি বুজলেও পাশের জন অন্য রকম মনে করবে।
আর্ট মানেই নুড.. লিওনার্ডো ডা ভিঞ্চি বা পিক্কাশো বা অন্য যে কোন অঙ্কন শিল্পির আপনি অঙ্কন দেখেন..
তাদের অধিকাংশ গ্যালারী জুরেই আছে নুড.. হয় নারী.. বা অন্য কিছু
তাহলে কি বলব.. নারী হচ্ছে পন্য !!
বিশেষ ভাবে লক্ষ্য করলে দেখবেন সারা দুনিয়া জুরেই এই একই সিস্টেমে চলে আসছে.. এবং
দর্শক সুন্দর ভাবে গ্রহন করে আসছে.. নান্দনিকতা কাকে বলে, সাবলীল ভাবে উপস্থাপন..
তাহলে এই উপস্থাপনের বস্তু কেন হবে মানুষের শরীর!

কম্পিউটার গ্রাফিক্স নিয় বহু মানুষে বহু স্বপ্ন। কিন্ত কে কতটুকু করতে পারে?
কম্পিউটার গ্রাফিক্স সমন্ধে ছোট একটি ধারনা দয়া হল নিচে
কম্পিউটার গ্রাফিক্স সাধারনত দুই প্রকার.
১. বিটম্যাপ
২. ভেক্টর
- বিটম্যাপ
বিটম্যপ গ্রাফিক্স সাধারনত এক বা একাধিক পিক্সেলের সমন্বয়ে গঠিত। এসব পিক্সেল গুলো দেখতে চারকোন বাক্সের মত, প্রতিটি বাক্সেই আলাদা আলাদ রং এবং পজিশন থাকে।
বিটম্যাপ ইমেজ বা গ্রাফিক্সের রেজুলেশন যত বেশি পরিমান থাকবে তত বেশি স্মুত দেখায়। কারন রেজুলেশনই পিক্সেলের পরিবাহক। যদি রেজুলেশন কম থাকে এবং ছবির সাইজ যদি
আমরা বাড়াতে চাই তাহলে বিটম্যাপ ইমেজ তার পিক্সেলের পরিমানে ছবিকে পরিবেশন করবে..যেটা কিনা দেখতে ঘোলাটে বা অমশৃন লাগবে।
কয়েকটি বিটম্যাপ ফরম্যাট (.bmp | .jpg | .png | .gif)
- ভেক্টর
ভেক্টর ইমেজ সাধারনত কার্ভ বা লাইন দ্বারা গঠিত। একাধিক কার্ভের গঠিত অবজেক্টক কে বলে ভেক্টর ইমেজ বা গ্রাফিক্স। সাধারনত জ্যামিতক ক্যারেক্টারিষ্টিক উপর ভিত্তি করে তৈরী করা হয়।
ভেক্টর ইমেজে পিক্সেল ভিত্তি করে নয় বিধায় ইমেজের সাইজ পরিবর্তন করা যায় অনায়াসে, এতে ইমেজের কোন রকম ক্ষতি বা দেখতে অসুন্দর লাগে না।
বেশ কিছু কম্পিউটার ভেক্টর ইমেজ ফরম্যাট রয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য.. ( AI | CDR | EPS | DXF )