




ফিল্ম দেখার সখ আগে তেমন ছিল না, বিদেশে পা রাখতেই প্রথম কিছুদিন কিছু না পেয়ে মুভি দেখতাম। হিন্দি বুঝতাম না আগে, এখন মুটামুটি থোরাসা ভালোই বুঝি
……
বেশ কিছুদিন আগে থেকেই সত্যজিত রায়ে মুভি দেখছি…ফাইনাল এক্সাম শুরু আগের মাসটায় তো প্রায় ১৪ টা হবেই….. বেশ কিছু কাজের মধ্যে সত্যজিত তার নিজেকে সুন্দর ভাবে তুলে ধরেছে… অনেক ছবিই আমার প্রিয় তার মধ্যে অন্যতম একটি অপুর সংসার, আজ না হয় এই অপুর সংসার ছবিটিরই রিভিউ করি…………. পরে আবার আরেকটি….. হা হা হা….
১৯৫৯ সালে ছবিটি মুক্তি পায়, এটি অপু ট্রিলজি’র শেষ ছবি, অপু নিয়ে সত্যজিত তিনটি ছবি বানিয়েছিলেন, পথের প্যাচালী, অপরাজীতা ও অপুর সংসার। এই তিন অপুকে নিয়ে ছবির একটা পার্টগুলোকে একত্রে নাম দেয়া হয়েছে অপু ট্রিলজি।
সৌমিত্র চ্যাটার্জী এবং শর্মিলা ঠাকুর এই ছবিতে প্রথম অভিনয় করেন। একটি বেকার যুবক, চাকরী জন্য ঘুরাঘুরি, চারপাশ তার জন্য অন্যরকম কিছু হঠাৎ পুরোন এক বন্ধুর সাথে দেখা সেই দেখার পর পরই সে বন্ধুর সাথে খুলনা ঘুরতে আসে, বন্ধুর মামাতো বোনের বিয়েতে যায়, বর পাগল হওয়ায় বাড়ীর সবার অনুরোধে অপু বন্ধুর মামাতো বোন কে বিয়ে করে, কলকাতায় চলে আসে। এখান থেকে শুরু হয় অপুর সংসার…. বন্ধুর দেয়া টাইপরাইটারের চাকরী এবং টিউশনি এই নিয়ে চলে অপুর ছোট্ট সংসার, এর মাঝেই হঠাৎ………..
আর বলতে চাচ্ছি না, মুভিটা আপনারা দেখুন। আশা করছি অপুর মত আপনারা এমন একটি সংসার আসা করবেন যতটুকু আমি বলেছি, মধ্যবিত্ত ফ্যামিলীতে কি ধরনের মেয়ে বিয়ে করা উচিৎ এখানে সত্যজিত একটা বিশাল ভুমিকা রেখেছে…. এক কথায় অসাধারন।








