আজাইরা প্যাচাল

December 4, 2008

মোবাইলে বাংলা, তাও আবার ইউনিকোড সিস্টেম

Filed under: লিট্ল টিপস — মনি @ 6:44 pm

mobile

কিছুদিন আগে কাজের খোজে বাড়ী ছাড়া হই, নেট ছাড়া আমি একদিনও ভালোভাবে থাকতে পারিনা..অথচ টানা প্রায় ৩ সপ্তাহ নেটে বসি নাই, কিন্তু মনের টান তো আর মানে না..তাই মোবাইলেই নেট নিলাম.. কিন্তু বাংলা ফোরামের লেখা তো দেখা যায় না… কি করি কি করি…. ঠিক ওই মুহুর্তে আমার এক বন্ধু অপেরা মিনি সফ্টওয়ার এর নামটা বলল। সেখানে ইউনিকোড ভিত্তিক বাংলা পড়া যায়..তবে লেখা যায় না….
তাতে কি মোবাইলে বাংলা দেখা যাচ্ছে এটাইবা কম কিসে!!

তো চলুন কিভাবে বাংলা দেখবেন, সেটা একবার দেখি..
সর্বপ্রথমে আপনার মোবাইলের ইন্টারনেট কানেকশনটি সংযুক্ত করুন।
প্রথমে http://www.operamini.com/ এখান থেকে ডাউনলোড করে নিন।
তারপর এর মোবইলে ইনষ্টল করে নিন..
এরপর মোবাইলের এড্রেসবার লিখুন “opera:config”..
তারপর কিছু অপশন আসবে..সেখান থেকে “Use bitmap fonts for complex scripts” … no এর জায়গায় Yes দিয়ে save করে নিন।
ব্যাস হয়ে গেল আপনার মোবাইলে বাংলা ইউনিকোড লেখা দেখার সিস্টেম।

October 19, 2008

Hmm..

Filed under: আজাইরা প্যাচাল — মনি @ 8:42 am

nothing

কবির ভাষায় মারি কিছুক্ষন

“বলতে বলতে আরেকটা বসন্ত পার করছি, তবুও কাউকে পেলাম না মনের মত করে। হায়রে নিষ্ঠুর দুনিয়া… এমন বসন্তে আমাকে কেন একা থাকতে হয়!! আমি কেন একা!! আচ্ছা কেউ কি আসবে না? এই লুকোন হৃদয়ের ফুটন্ত বাসনাকে পূরন করতে.. কেন এমন হয়!! কেন এমন কাদঁতে হয়!! ”

আচ্ছা বসন্ততকেই সবাই উল্লেখ্য করে বলে কেন? আর কোন ঋতু নাই!
বসন্তে কি হয়!! প্রেমের নাকি বয়স সময় ঋতু কিছুই মানা লাগে না…তো এই বসন্তকেই কেন সবাই
বলবে? যাক…বলতে বলতে আরেকটি অক্টোবরের ১৯ তারিখ পার হচ্ছে.. স্পেশাল কিছু না..
এই দিনে আবার বাবার একমাত্র ছেলের জন্ম। বহুদিন আগের ১৯ শে অক্টোবর খবর অনেকেই মনে
রেখেছে মনে হচ্ছে !!….আজ মনির জন্মদিন …

“শুভ জন্মদিন মনি…
ওকে….গুড লাক মনি…. অল দ্যা বেষ্ট… মিস উই মনি…” এই রকম ম্যাসেজ ইমেইলে,
মোবাইলে….

ওহো….বুঝতে পারছি তাহলে আজ মনির জন্মদিবস….
বেঁচে থাকো বাবা…দোয়া করি আরো বড় হও !!
-mySelf

June 30, 2008

অপুর সংসার, বাংলা সিনেমার রিভিউ

Filed under: আজাইরা প্যাচাল — মনি @ 11:24 pm

ফিল্ম দেখার সখ আগে তেমন ছিল না, বিদেশে পা রাখতেই প্রথম কিছুদিন কিছু না পেয়ে মুভি দেখতাম। হিন্দি বুঝতাম না আগে, এখন মুটামুটি থোরাসা ভালোই বুঝি :P ……

বেশ কিছুদিন আগে থেকেই সত্যজিত রায়ে মুভি দেখছি…ফাইনাল এক্সাম শুরু আগের মাসটায় তো প্রায় ১৪ টা হবেই….. বেশ কিছু কাজের মধ্যে সত্যজিত তার নিজেকে সুন্দর ভাবে তুলে ধরেছে… অনেক ছবিই আমার প্রিয় তার মধ্যে অন্যতম একটি অপুর সংসার, আজ না হয় এই অপুর সংসার ছবিটিরই রিভিউ করি…………. পরে আবার আরেকটি….. হা হা হা….

১৯৫৯ সালে ছবিটি মুক্তি পায়, এটি অপু ট্রিলজিশেষ ছবি, অপু নিয়ে সত্যজিত তিনটি ছবি বানিয়েছিলেন, পথের প্যাচালী, অপরাজীতা ও অপুর সংসার। এই তিন অপুকে নিয়ে ছবির একটা পার্টগুলোকে একত্রে নাম দেয়া হয়েছে অপু ট্রিলজি।

সৌমিত্র চ্যাটার্জী এবং শর্মিলা ঠাকুর এই ছবিতে প্রথম অভিনয় করেন। একটি বেকার যুবক, চাকরী জন্য ঘুরাঘুরি, চারপাশ তার জন্য অন্যরকম কিছু হঠাৎ পুরোন এক বন্ধুর সাথে দেখা সেই দেখার পর পরই সে বন্ধুর সাথে খুলনা ঘুরতে আসে, বন্ধুর মামাতো বোনের বিয়েতে যায়, বর পাগল হওয়ায় বাড়ীর সবার অনুরোধে অপু বন্ধুর মামাতো বোন কে বিয়ে করে, কলকাতায় চলে আসে। এখান থেকে শুরু হয় অপুর সংসার…. বন্ধুর দেয়া টাইপরাইটারের চাকরী এবং টিউশনি এই নিয়ে চলে অপুর ছোট্ট সংসার, এর মাঝেই হঠাৎ………..

আর বলতে চাচ্ছি না, মুভিটা আপনারা দেখুন। আশা করছি অপুর মত আপনারা এমন একটি সংসার আসা করবেন যতটুকু আমি বলেছি, মধ্যবিত্ত ফ্যামিলীতে কি ধরনের মেয়ে বিয়ে করা উচিৎ এখানে সত্যজিত একটা বিশাল ভুমিকা রেখেছে…. এক কথায় অসাধারন।

June 17, 2008

স্যারের কাজ (অনেকদিন আগের)

Filed under: গ্রাফিক্স — মনি @ 8:01 am

গতকাল সময়ের কারনে স্যারের প্রজেক্টটি পোষ্টটি করতে পারিনি…আজ করলাম….:D

June 16, 2008

অনেকদিন আগের

Filed under: গ্রাফিক্স — মনি @ 11:33 pm

বেশ কয়েকদিন আগে, কলেজের ইন্টার্নি করার জন্য একটা প্রতিষ্ঠানে কাজ নিয়েছিলাম…বেশ কিছু কাজও করেছি…আমার কাজ ছিল সকাল ৯ টা থেকে বিকেল ৫ পর্যন্ত, অনেক সময় এই সময়ের মধ্যেই অনেক অফিসের কাজ বাদে অনেক কাজ করেছিলাম..শেষে এসে দুইটা প্রজেক্ট তৈরী করেছিলাম কলেজের ফাইনালে এক্সামে দেখানোর জন্য….তো স্যার কে যখন প্রজেক্টা দেখালাম..স্যার মারাত্বক সুন্দর বলে চালিয়ে নিল…. পরে কি হল সেটা বললে আশ্চর্য হবেন-ই…… আমার এই প্রজেক্টের মত আরেকটা প্রজেক্ট দিল আমাদের করতে …… ক্লাশ টেষ্ট করতে…বুজতে পারলাম স্যার আমার গ্রাফিকটা নকল করছে…… তো কি করা…নিজে নিজে হাসলাম…কিছুক্ষন..মনে হল ……না…বড় হয়েছি…. কিছু করে তাহলে খেতে পারব……..
হা হা হা হা

কিছুদিন পর স্যারের প্রজেক্টও দিব নে…কেমন করতে দিয়েছিল…আমাদের…:D

June 13, 2008

শুভ কাজে এত চিন্তা করতে নেই

Filed under: গ্রাফিক্স — মনি @ 7:16 am

কাজের চাপ, সামনে আবার এক্সাম ফাইলাম.. খুব টেনশনে তো আছিই…তার উপর আবার দেশের যাবার চিন্তা…..জুলাইতে আমার বন্ধুর (খালাতো ভাই) বিয়ে… তো আমরা বন্ধুরা কয়েকজনে মিলে চিন্তা করছি যে বিয়ের কার্ডটা আমরাই বানাবো… কিভাবে কিভাবে সেটা জানিনা… তারপর আর কি.. একবার না ..দুইবার না তিনবার না চারবার না অনেকবার করতে বসে উঠে যাই … হয় না.. অথবা অন্য কাজে ব্যস্ত হয়ে যাই..গতকাল একদম পুরাপুরি বসে বানিয়ে ফেল্লাম… কার্ড…..ভাইয়ের তো পছন্দ হইছে…কিন্তু আমার মাঝে খটকা লাগছে বানাতে পেরেছি তো ঠিক মত…….
যাক আল্লাহ ভরসা…. শুভ কাজে এত চিন্তা করতে নেই :P

May 26, 2008

হুমম্

Filed under: আজাইরা প্যাচাল — মনি @ 3:49 pm

মানুষের ক্লান্তিকে ক্লান্ত কিভাবে করতে পারে? আছে নাকি কোন সুযোগ! মনে হয় না … আপনারা কি বলেন? শান্তি চোখের আলো দিকে চেয়ে তাকালাম কয়েকটা দিন, কাজ কামে মন বসছে না, সামনে নাকি আবার ফাইলনাল পরীক্ষা! বাবারে… খবর আছে , কিছুই তো পড়া হয়নি,. শরীর চর্চা নামে কিছুক্ষন লাফালাফি করতে যাওয়ার কথা সেটাও না… ব্যপার কি আলসেমীর চোড়াবালীতে পড়লাম নাকি? নাকি ফুরফুরে মেজাজে আছি… কলেজের শেষ দিন গুলো যাচ্ছে বন্ধুদের সাথে সামনের বছরে দেখা হবে সেটার গ্যারান্টি নামক কিছুই নাই, আবার ক্লাশে যেতেও মন চায় না.. দুদিন আগে স্বব্ধ রাতের বেলাতে মনে হয়েছে প্রচন্ড হট্টগোল,… কোথায় হচ্ছিল ? দেশের যাওয়ার স্বপ্নের বিভর হয়ে আছি,. দুই খালাতো ভাই বিয়ে করবে অপেক্ষা ছিল আমার মত কুলাঙ্গারের .. না হয় কবেই সবাইকে ডেকে একসাথে শুশুর বাড়ী চলে যেতো মুখে রুমাল দিয়ে,.সবচেয়ে অবাক করা কান্ডতো ঘটলো পরশুদিন রাতে,. নেট নামক এক একটা তারের কোন আমার কম্পিউটারে লাগানো,..সবাই বলে এই তার দিয়ে দুনিয়া দেখা যায়… কিন্তু গত পরশুদিন রাতে কিছুই তো দেখলাম না… হল টা কি? দেখার মত নাই কিছু… এটাও হয়!!

দিনের বেলা উঞ্চতা আর রাতে বেলা কাথা, এ কোন পৃথিবীর দেশে আছি!! টেনশনে ভুগছি নাকি!! নাকি অসুখে!! নাকি পাগল নামে সম্বধন পাবো খুব শীঘ্রই… হল তো এবার!!

May 13, 2008

ঠান্ডা আমার প্রেমে পড়ছে…

Filed under: আজাইরা প্যাচাল — মনি @ 6:39 pm

গত তিনদিন ধরে দেখতাছি একজন আমার পিছনে বেঝেছে, মাথা আর ঘুরিয়ে দেখি নাই কে সে! কিন্তু যখন-ই মাথা ঘুরালাম তখন দেখি…. হায় হায় এ্যা দেখি ঠান্ডা…… কি বলব ঠান্ডাকে দেখে বুঝতে পারছিলাম না,,, কিছুতো বলার উচিৎ ছিল …. কিন্তু এমন একজন প্রেমে পড়ছে… এই ভাবে পিছন পিছন ঘুরছে মায়া লেগে গেল…..ভাবলাম থাকনা কিছুদিন সাথেই… কিন্তু এখন দেখি সমস্যা করা শুরু করেছে… আমাকে বলে এই আমাকে নিয়ে ডেটে যাবা না…ঘুরবানা….কি আর করা!!
হঠাৎ করে আমার বাবা দেখে ফেলল আমরা যে প্রেম করছি… বাবা বলল…ঠান্ডার বাবা ডাক্তারের সাথে দেখা করতে নিয়ে যাবে..এবাবে আর প্রেম পিরিতি করতে দেয়া যায় না…. ঠান্ডা ভয় পেয়ে গেল..আমাকে বলতে লাগল…
“জানু, এমন করে না… তোমার বাবাকে বল সে যেন আমার বাবার সাথে দেখা না করে…. তুমি কি চাও কেউ তোমাকে আমার কাছে থেকে দূরে নিয়ে যাক…প্লিজ তুমি যেও না…”

আপনারা-ই বলুন কি করতে পারি আমি…..
একদিকে প্রেম অন্য দিকে ………………………..

May 7, 2008

ভুত চাপছিল

Filed under: গ্রাফিক্স — মনি @ 4:45 pm

বেশ কয়েকদিন আগে ডেবিয়ান্টআর্ট নামে একটি ওয়েব সাইট পাই, যেখানে গ্রাফিক্স ডিজাইনের সব গ্রাফিক্স দেয়া থাকে… ইদানিং ভিবিন্ন জায়গায় গিয়ে দেখি একি কাহিনী গ্রাফিক্স আর গ্রাফিক্স…. মনকে আর সায় দিতে পারলাম না..গতকাল মাথার উপর একবোঝা কাজ থাকা সত্বেও গ্রাফিক্সের কাজ করতে লাগলাম… গ্রাফিক্সের ভুত চাপছিল… হঠাৎ হঠাৎ মাঝে মাঝে কিছু ভুত চাপলে কাজের কাজ না করে অন্য কাজে ঢুবে থাকি…তেমনি গতকাল হয়েছে… deviantart.com এ নিজের গ্রাফিক্স আপলোড দেয়ার জন্য বানালাম দুইটা ডিজাইন.. তার উপর একটা করেছিলাম বাংলাদেশের শহিদ মিনারের উপর……. প্রথম কাজ …. গ্রাফিক্স আসলেই খুব করা জিনিস………….যেটা বুঝলাম গ্রাফিক্স করতে গিয়া আসলে একটা জিনিসের উপর ভিত্তি করে যদি কাজ করতে যাই…তাহলে অন্য আরেকটা এসে পড়ে..এই একই ব্যপারটা থাকে এনিমেশনের ক্ষেত্রেও একটা করতে গেলে আরেকটা বের হয়ে যায়….

March 11, 2008

আর্ট মানেই কি নগ্নতা!!

Filed under: গ্রাফিক্স — মনি @ 9:48 am

nude1.jpg

নগ্নতা মানেই কি আর্ট নাকি আর্ট মানেই নগ্নতা!!
এটা কেন? আমাদের দেশের কথা জানি না.. দেশে আমার পড়াশুনা করার সৌভাগ্যও হয়নি.. কিন্তু
বিদেশে গ্রাফিক্স বা আর্ট নিয়ে পড়াশুনা করলে, একটা সাবজেক্ট থাকে “নুড”..
অশ্লিলতা যেখানে ৯০%, সেখানে আবার নান্দনিকতা কিসের? এবং একেকটি কাজের জন্য আবার একেকজন
বিশেষভাবে পুরষ্কৃতও হচ্ছে.. আর নুডে আসলে আরেকটি কথা উল্লেখ না করলেই না..
নুড ফটোগ্রাফি.. জানা মনে নুডের ইতিহাস আর সাধারন ফটোগ্রাফির জন্ম এই সময়ে..
একেকজন নুড আলোকচিত্ররা বিশেষ ভাবে স্মরনীয়ও হয়ে আছে.. কিন্তু আমার প্রশ্ন এখানেই.. এটা কেন!
মানুষের বিশেষ অঙ্গ প্রকাশে কি এমন নান্দনিকতা আছে!! যেটা কিনা আমি আপনি বুজলেও পাশের জন অন্য রকম মনে করবে।
আর্ট মানেই নুড.. লিওনার্ডো ডা ভিঞ্চি বা পিক্কাশো বা অন্য যে কোন অঙ্কন শিল্পির আপনি অঙ্কন দেখেন..
তাদের অধিকাংশ গ্যালারী জুরেই আছে নুড.. হয় নারী.. বা অন্য কিছু
তাহলে কি বলব.. নারী হচ্ছে পন্য !!

বিশেষ ভাবে লক্ষ্য করলে দেখবেন সারা দুনিয়া জুরেই এই একই সিস্টেমে চলে আসছে.. এবং
দর্শক সুন্দর ভাবে গ্রহন করে আসছে.. নান্দনিকতা কাকে বলে, সাবলীল ভাবে উপস্থাপন..
তাহলে এই উপস্থাপনের বস্তু কেন হবে মানুষের শরীর!

Older Posts »

Blog at WordPress.com.